অবসরে যাচ্ছেন অ্যামাজনের কনজ্যুমার প্রধান নির্বাহী
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের দীর্ঘ সময়কালের নির্বাহী এবং কনজ্যুমার প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ উইল্ক অবসরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তিনি কোম্পানি থেকে আগামী বছরের প্রথমদিকে বিদায় নেবেন। খবর রয়টার্স।
কোম্পানির রিটেইলার সাপ্লাই চেইন ও ডেলিভারি অপারেশনের দায়িত্বে থাকা ডেভ ক্লার্ক তার স্থলাভিষিক্ত হবে বলে নিয়ন্ত্রক সংস্থার কাছে জানানো হয়েছে। উইল্ক নিজে থেকেই অবসরে যাচ্ছেন বলে রয়টার্সের কাছে স্বীকার করেছেন।
উইল্ক ছিলে ছিলে অ্যামাজনের দ্বিতীয় সর্বোচ্চ র্যাংকিংয়ের কর্মকর্তা, একই অবস্থানে আছেন কোম্পানির ক্লাউড কম্পিউটিং ডিভিশনের প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি। ফলে উইল্ক অবসরে গেলে জেফ বেজোসের পরের অবস্থানে থাকবেন জেসি। এ বিষয়ে অবশ্য অ্যামাজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি